গোয়েন্দা সংস্থার তথ্য ঘোষণাবহির্ভূত বেনাপোলে শতকোটি টাকার ওষুধ আটক

মিথ্যা ঘোষণায় বেনাপোল বন্দরে আমদানিকৃত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত শতকোটি টাকার হোমিও মেডিসিন আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দাসংস্থা এনএস আই এর তথ্যের ভিত্তিতে।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পণ্য চালানটি জব্দ করা হয়। যার বিল অফ এন্ট্রি নম্বর-৬৮৭০৩, তারিখ ১৮/০৮/২০২৪।
আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম ২৮/০৭/২০২৪ ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ হাজার ২০০ প্যাকেজের (গ্রোস ওয়েট) ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন-উরষঁঃরড়হ ১গ ৫০০সষ. উরষঁঃরড়হ ২০০ঈঐ – ৫০০সষ. উরষঁঃরড়হ ৩ঢ-৩০ ঈঐ ৫০০সষ. ও গড়ঃযবৎ ঞরহপঃঁৎব উ/অ. আমদানি করে। চালানটি বেনাপোল স্থলবন্দরে ৩৪ নম্বর সেডে রয়েছে। যার ম্যানুফেস্ট নম্বর ৬০১২০২৪০০২০০৪৬৩২১. তারিখ ২৮/০৭/২০২৪।
জব্দকৃত চালানটির বাজার মূল্য ১০০ কোটি টাকার ঊর্ধ্বে। আমদানিকারক চালানটির এলসি মূল্য ৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার বা ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা দেখিয়েছেন। মেসাস মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স( সিঅ্যান্ডএফ এজেন্ট) বেনাপোল যশোর। আমদানিকারকের প্রতিনিধি পক্ষে কাজ করছে। পণ্য চালানটি এইচএস কোড ৩০০৪৯০২০ অনুযায়ী ১০ শতাংশ শুল্কহারে রাজস্বের জন্য ৯ লাখ ৯ হাজার ৭৬৩ টাকায় বিল অব এন্ট্রি সাবমিট করেছে। কিন্তু প্রকৃতপক্ষে উক্ত পণ্যের এইচএস কোড হবে ৩০০৪৯০১০। এবং৫৮.৬০শতাংশ হারে রাজস্বনির্ধারিত হবে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন। ওষুধগুলোর একেকটির দাম একেক রকম।
ঘোষণাবহির্ভূত এবং অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত (রেকটিফাইড স্প্রিট) ও চারটি আইটেমের বিপরীতে ৩৮২ আইটেমের বিভিন্ন নামের ওষুধ আমদানি করেছে বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই বিষয়টি বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দাদের অবহিত করলে তারা চালানটি পরীক্ষা করে এনএসআইয়ের গোপন তথ্যের সঠিকতা পায়। সে কারণে পণ্য চালানটি আটক করে খালাস স্থগিত করে দেয় কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম হোমিও মেডিসিন নামে ঘোষণা দিয়ে এই পণ্য চালান আমদানি করে। পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় এনএসআই এর দেয়া তথ্যে কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা পণ্যটিতে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহল পান। যে কারণে চালানটি আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু





