আন্দোলনে সমর্থন, ছবি না দেখলেও আপত্তি নেই সৃজিতের


প্রকাশিত: ১২:৪১ ১৫ আগস্ট ২০২৪
এ ঘটনায় সরব রয়েছেন টালিউড-বলিউডের তারকারাও। অপরাধীদের শাস্তিসহ ভারতে মেয়েদের নিরাপত্তা চেয়ে বিভিন্ন ভাষায় মুখ খুলেছেন তারা। কেউ কেউ গর্জে উঠেছেন রাজপথেও।
এদিকে বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বক্স অফিসে বাংলা ও হিন্দি মিলিয়ে বেশ কিছু ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই বাংলা ছবিগুলোর একটি চঞ্চল চৌধুরী অভিনীত ও সৃজিত মুখার্জির ‘পদাতিক’। কিন্তু পশ্চিমবঙ্গের সমসাময়িক পরিস্থিতিতে নিজের ছবি নিয়ে মাথা ঘামাচ্ছেনই না পরিচালক সৃজিত। তার কথায়, রাজ্যের যেমন পরিস্থিতি, তাতে মানুষ ছবি না দেখলেও আমার আপত্তি নেই। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, নিজের ছবির চেয়ে আন্দোলনে তার অবস্থান নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।
সৃজিত বলেন, ‘আমার মনে হয়, শহর এই মুহূর্তে কোনও রকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। আমি তো নেই-ই।’
ছবির ভবিষ্যৎও তিনি দর্শকের উপরেই ছেড়ে দিতে চাইছেন। বললেন, ‘দর্শক যা চাইবেন, সেটাই হবে। এই পরিস্থিতিতে তারা যদি আমার ছবি না-ও দেখেন, আমার কোনও আপত্তি নেই।’
বলা যায়, ‘পদাতিক’ ছবি মুক্তি পাচ্ছে বেশ কিছু ঝড়ঝাপটা নিয়েই। ছবির ভবিষ্যৎ নিয়ে পরিচালক সৃজিত চিন্তিত কি না তা নিয়েও কথা বলেছেন। বললেন, ‘আমি ছবির মুক্তি পিছনো নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি অত্যন্ত অসহায় ভাবেই আমাকে জানিয়েছেন, তার বিপুল আর্থিক ক্ষতি হবে। কারণ, ছবিটা জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। তাই কিছু করা গেল না।’
উল্লেখ্য, সৃজিতের ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু দেশে আন্দোলনের জেরে কলকাতায় ছবির প্রচারে যেতে পারেনি চঞ্চল।
সৃজিত বললেন, ‘সবটাই দুর্ভাগ্যজনক। ছবিটা এই সময়ে মুক্তি পাচ্ছে। কিন্তু, এটা আমাদের কারও হাতেই নেই।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




