‘ছিলাম নায়িকা, হয়ে গেলাম নাইট গার্ড’


প্রকাশিত: ০৭:৩৪ ১০ আগস্ট ২০২৪
গেল কয়েকদিন ধরে রাত নামলেই ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। যে কারণে নগরবাসী রাত জেগে ডাকাতদের ধরতে নিজ নিজ বাড়ির সামনে পাহাড়া দেন।
সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ডাকাতদের রুখে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সতর্কবার্তা প্রকাশ করছেন। কেউ কেউ বাড়ির বাহিরে নেমে পাহাড়াও দিচ্ছেন।
তাদেরই একজন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নীলাঞ্জনা নীলা। পরিচালক বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে যার।
রাজধানীতে ডাকাত ঠেকাতে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সড়কে নেমে পাহারা দিচ্ছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানিয়েছেন সেই মুহূর্তের অনূভুতি।
গত ৯ আগস্ট দিবাগত রাতে নীলাঞ্জনা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড।’
অপর এক পোস্টে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে পাহাড়া দেওয়ার কয়েকটি ছবি প্রকাশ করে এই নায়িকা লিখেছেন, ‘ডাকাতরা এখন আর নিরাপদে নেই।’
নীলাঞ্জনা নীলার পোস্টে ভক্তরাও নানা মন্তব্য করেছেন। কেউ তাকে ‘সাহসী নারী’ বলে তকমা দিয়েছেন। কেউ কেউ নায়িকাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।
নীলাঞ্জনা নীলাকে সবশেষ দেখা গেছে ‘শ্যামাকাব্য’ সিনেমায়। যেখানে কেন্দ্রীয় চরিত্রে সোহেল মণ্ডলের সঙ্গে অভিনয় করেছেন তিনি।
সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি
- দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব না: শফিকুর রহমান




