শাকিবকে নিয়ে বুবলীর পাল্টা পোস্ট, বিরক্ত অপু বিশ্বাস


প্রকাশিত: ০৪:৩৪ ১৬ জুন ২০২৫
চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন সঙ্গিনী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের রেশ যেন এখনো শেষ হয়নি। ব্যক্তিগত জীবনের অনেক কিছু অতীত হলেও, সোশ্যাল মিডিয়ায় শাকিব ও সন্তানদের নিয়ে একধরনের ভার্চুয়াল প্রতিযোগিতা চলতে দেখা যায় এই দুই অভিনেত্রীর মধ্যে। তবে সেই প্রতিযোগিতায় এবার বিরক্তি প্রকাশ করলেন অপু বিশ্বাস।
সোমবার (১৬ জুন) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক খোলা বার্তায় অপু লেখেন, তিনি যখনই ছেলের সঙ্গে কোনো মুহূর্ত শেয়ার করেন, তখনই পাল্টা পোস্ট শুরু হয় অন্যদিক থেকে। তিনি এই ‘অসুস্থ প্রতিযোগিতা’র অংশ হতে চান না বলে স্পষ্টভাবে জানান। অপু লিখেছেন, “প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, লক্ষ্য করছি আমি আমার ছেলের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করলে সঙ্গে সঙ্গে কাউন্টার পোস্ট শুরু হয়ে যায়। এভাবে প্রতিযোগিতা চলে, যা খুবই দুঃখজনক।”
তিনি জানান, একজন মা, অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে তার জীবনে বহু দায়িত্ব ও পরিকল্পনা রয়েছে। তিনি চুপচাপ নিজের কাজ করতে চান—নাটক না করে। অপু বিশ্বাস বলেন, “আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার জীবনের প্রতিটি অধ্যায় দর্শকের চোখের সামনেই কেটেছে। সেখানে লুকোচুরি নেই। আমি আমার সন্তানের সুন্দর শৈশব ও মানসিক বিকাশের জন্যই তার বাবার সঙ্গে ভালো মুহূর্তগুলো ধরে রাখি। এতে যদি কারও অস্বস্তি হয়, সেটা আমার দায় নয়।”
যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, কিন্তু ইঙ্গিতটি স্পষ্টভাবে শবনম বুবলীর দিকেই ছিল। অপু লেখেন, “আমি অনেকদিন ধরেই দেখে আসছি, আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কাউন্টার প্রচেষ্টা শুরু হয়। আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমি এমন অসুস্থ প্রতিযোগিতায় নেই। সম্মান অর্জন করতে হয়, সেটা অন্যকে ছোট করে নয়।”
পোস্টের শেষাংশে অপু বিশ্বাস আরও বলেন, “আমি এখানে কারও সঙ্গে পাল্লা দিতে আসিনি। আমি আমার জায়গায় স্বাচ্ছন্দ্যবোধ করি। যারা আমাকে ভালোবাসেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি সেই বিশ্বাস ভাঙতে চাই না। আর কারও সঙ্গে পা মিলিয়ে নিজের ব্যক্তিত্বও হারাতে চাই না। ভালোবাসা সুন্দর থাকুক।”
অপুর এই খোলামেলা বক্তব্য ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার আর চুপ থাকছেন না অপু বিশ্বাস—তা বলাই যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে অলি আহমদ: ‘স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই’
- রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো, ফিরতে পারেন মাঠেও
- স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান
- আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক




