‘২০১৯ সালে বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ’

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৩ ১২ জানুয়ারী ২০২৫
প্রেমের সম্পর্ক থেকে হারুনুর রশীদ অপুকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে মাত্র ১ বছর ৯ মাস পর তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
প্রথম সংসার ভাঙার পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়ায়। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, তিনি পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে এ বিষয়ে ফারিয়া কোনো মন্তব্য না করে পুরো বিষয়টি নিয়ে নীরব ছিলেন।
সম্প্রতি ফারিয়া আবারো আলোচনায় এসেছেন তার বন্ধুর বিয়েতে অংশগ্রহণের মাধ্যমে। ঘনিষ্ঠ বান্ধবী ও উপস্থাপক সারা ফেয়ারুজ যাইমার বিয়েতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফারিয়া তার ফেসবুক পেজে বিয়ের আয়োজনের ছবি শেয়ার করলে ভক্তরা তাকে নিয়ে মজার মন্তব্য করতে শুরু করেন।
এক ভক্ত মজা করে লেখেন, ‘এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল।’ উত্তরে ফারিয়া বলেন, ‘ভাই, আমি ২০১৯ সালেই বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ!’
অন্য একজন জানতে চান, ‘আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে?’ ফারিয়া রসিকতার ছলে জবাব দেন, ‘একজন মানুষ কতবার বিয়ের ছবি আপলোড করবে? একবার তো দিয়েছি! দেখুন, কারো তো একবারও বিয়ে হচ্ছে না! আমি যদি একাধিক বিয়ের ছবি দেই, তাহলে বৈষম্য হবে না? আমরা তো সবে বৈষম্যবিরোধী আন্দোলন করলাম!’
ফারিয়ার এই রসবোধ ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক মাধ্যমে তার মন্তব্যগুলো প্রশংসিত হয়েছে এবং স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে।
তার সহজ-সরল এবং মজার মন্তব্য তাকে ভক্তদের আরও কাছে নিয়ে এসেছে। শবনম ফারিয়া প্রমাণ করেছেন, হাস্যরস ও খুনসুটির মাধ্যমে কীভাবে মানুষের মন জয় করা যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




