মার্কিন মুলুক থেকে সুখবর দিলেন প্রভা!


প্রকাশিত: ০৮:০৩ ১৫ ডিসেম্বর ২০২৪
বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন লম্বা সময় ধরে অভিনয় থেকে দূরে থাকা ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখান নতুন পেশায় ব্যস্ত সময় পার করছেন আলোচিত এই অভিনেত্রী।
অভিনয় ছেড়ে বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অভিনয়ের বাইরে নতুন প্যাশন মেকআপ, বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন প্রভা।
সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলে জমকালো আয়োজনে আইকনিক অ্যাওয়ার্ডের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হয়।
মার্কিন মুলুকে এই মূল্যায়নের কারণে সংশ্লিষ্টদের সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘যে কোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ এগিয়ে যাওয়ার নতুন তাড়না তৈরি করে যে, আমাকে এর চেয়ে আরও দ্বিগুণ ভালো করতে হবে। দায়িত্ববোধ বেড়ে যায়। আমাকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।’
একসময়ের সুন্দরী সদা হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী নিজেকে আর সেভাবে অভিনয়ে ব্যস্ত রাখেন না। মাঝেমধ্যে মন চাইলে, গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন। আবার মাঝেমধ্যে ওটিটিতেও দেখা যায়।
অভিনেত্রীর ভাষায়, অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপস করতে পারি না। এরপরও যাচাই-বাছাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার আমার কাজ করতে হবে। নতুন বছরের শুরুর দিকে তার দেশে ফেরার কথা রয়েছে। ফিরেই নতুন অবতারে কাজ শুরু করবেন বলে দূর দেশ থেকে জানিয়েছেন এই অভিনেত্রী।
২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সাদিয়া জাহান প্রভা। মডেলিং এ তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি।
এছাড়াও অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন প্রভা। তারমধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




