টাইগারের কাছে ব্যায়ামের টিপস চাইলেন শাহরুখ খান


প্রকাশিত: ০৬:০৫ ৭ নভেম্বর ২০২৪
বলিউড বাদশা শাহরুখ খান বয়স যেন তাকে ছুঁতে পারেনি। তারুণ্যের উদ্যমতায় এখনো পর্দা কাঁপিয়ে চলেছেন তিনি । এ বছর ২ নভেম্বর ৫৯ তম জন্মদিন উদ্যাপন করলেন তিনি। নিজের এই খ্যাতি ধরে রাখতে এখনো নিজের শরীরকে ফিট ও আকর্ষণীয় করে তোলার প্রবল আগ্রহ রয়েছে তার। আর এ বিষয়ে পরামর্শ চাইলেন এক অনুজ অভিনেতার কাছে। সে আর কেউ নয়, বলিউডের ইয়াং সেনসেশন টাইগার শ্রফ।
সম্প্রতি কোনো রকম জড়তা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের কাছে জানতে চাইলেন সঠিক ব্যায়ামের নিয়মকানুন। যিনি দিনে ১০০টা সিগারেট খেতেন, সেই শাহরুখ গুডবাই জানিয়েছেন ধূমপানকে। রোজ জিম করছেন বলিউড বাদশা বদলেছেন ডায়েটও।

২ নভেম্বর শাহরুখের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন জ্যাকি শ্রফের ছেলে অভিনেতা টাইগার শ্রফ। টাইগারকে ধন্যবাদ জানিয়ে, শাহরুখ লিখলেন, ‘আমি আমার পেশির দিকে নজর রেখেছি। খুব শিগগিরই তোমার সঙ্গে যোগাযোগ করব। ব্যায়াম নিয়ে তোমার কাছ থেকে টিপস নিতে হবে।’
প্রসঙ্গত, শাহরুখ খানের জন্মদিন মানেই তার বাড়ি মান্নাতের বাইরে ভক্তদের ঢল। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে ভক্তদের আরাধনা। ৫৯ তম জন্মদিনেও একই দৃশ্য। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে করোনা মহামারির সময়টা ছাড়া একবারও বাদ পড়েনি!
তবে এবারের জন্মদিনে প্রথা ভেঙেছেন তিনি। মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে । তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষা করা ভক্তরা যেন প্রাণ সুধা পান করে স্বস্তি পেলেন। সেই অনুষ্ঠানে তিনি নেচেছেনও।
কিং খানের ওই ফ্যান ক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চীন থেকে মুম্বাই আসেন তার সঙ্গে দেখা করতে। জানা গিয়েছে, এবার মেয়ে সুহানা নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




