বোদা সীমান্তে বিজিবির জোরালো অভিযান: ভারতীয় দুই গরুসহ চোরাকারবারি আটক


প্রকাশিত: ০২:৩০ ২৬ জানুয়ারী ২০২৬
পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুইটি ভারতীয় গরুসহ একজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) ভোরে বোদা উপজেলার লাহিড়ীপাড়া সীমান্ত এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধীন ধামেরঘাট বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকা থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করে।
এরপর একই দিনে পৃথক আরেকটি অভিযানে ৫৬ বিজিবির অধীনস্থ বড়বাড়ি বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. আজহারুল ইসলামের নেতৃত্বে সকাল ৭টার দিকে সীমান্ত পিলার ৭৫৭/১ এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার বড়দরগা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মো. আসাদুল ইসলাম (৩৫) নামের এক চোরাকারবারিকে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের একটি ভারতীয় গরুসহ হাতেনাতে আটক করা হয়।
৫৬ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে দুটি ভারতীয় গরু এবং একজন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় গবাদিপশু, মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের




