বাংলাবান্দা মহাসড়কে অবৈধ বালু–পাথর দখলমুক্তে অভিযান, ব্যবসায়ী–চালককে জরিমানা


প্রকাশিত: ০৯:২১ ১১ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলায় বাংলাবান্দা মহাসড়কের দুই পাশে অবৈধভাবে বালু ও পাথর মজুদ এবং রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে লোডিং–আনলোডিংয়ের মাধ্যমে দুর্ঘটনা ও বায়ুদূষণ সৃষ্টির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত তেঁতুলিয়ার ভজনপুর থেকে ভুতিপুকুর সড়কে এ অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ। এসময় রাস্তার ওপর নির্মাণ সামগ্রী (বালু–পাথর) রেখে পরিবেশ দূষণ এবং মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে লোড–আনলোড করার অপরাধে তিন ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা এবং দুই ট্রাকচালককে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি। সেখানে রাস্তার ওপর অবৈধভাবে বালু ও পাথর মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উভয় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
পরিবেশ অধিদপ্তর জানায়, মহাসড়ক দখলমুক্ত রাখা, দুর্ঘটনা কমানো ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- মোঃ সাহাবুদ্দিন (চুপ্পু): বীর মুক্তিযোদ্ধা থেকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
- খলঅভিনেতা ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ঘিরে চাপে মোদি সরকার
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী




