ঝালকাঠিতে সাবেক সাংবাদিকের মৃত্যুর পর সন্তানদের সম্পদ দখলের চেষ্টা


প্রকাশিত: ০৬:০৬ ৬ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সদস্য ও দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের মৃত্যুর পর তাঁর সন্তানদের নামে রেখে যাওয়া প্রায় এক কোটি ৪০ লাখ টাকা এবং ‘ধানসিঁড়ি পরিবহন’-এর দুটি গাড়ি আত্মসাতের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
পৈতৃক সম্পত্তি দখলে চেষ্টার অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, মনিরুজ্জামান মনির ২০১৩ সালে মৃত্যুবরণ করার পর তাঁর স্ত্রী শারমিন আক্তার ও দুই সন্তান মানবেতর জীবন যাপন করছেন। মৃত্যুর আগে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি উল্লেখিত টাকা ও দুটি পরিবহন গাড়ি রেখে যান।
তবে তাঁরই বড় ভাই আবুল বাশার শামীম ও শামীমের ছেলে সায়িদুল বাশার লোভের বশবর্তী হয়ে বিভিন্ন কৌশলে এসব সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মনিরুজ্জামানের স্ত্রী।
শারমিন আক্তারের দাবি, তাঁর ভাসুর শামীম প্রতারণার মাধ্যমে বিভিন্ন সাদা কাগজ, নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং ভুয়া কাবিন করে তাঁকে ‘স্ত্রী’ দাবি করে সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা করেন। তিনি আরো অভিযোগ করেন, ধানসিঁড়ি পরিবহনের দুটি গাড়ি জালিয়াতির মাধ্যমে দখলে নিয়ে নেন শামীম।
থানায় অভিযোগ, তবুও ব্যবস্থা নেই
এই ঘটনায় শারমিন আক্তার গত ২৮ জুলাই ঝালকাঠি থানায় জিডি নং ১৩৮০ করেন। তবে পরিবারের দাবি, পুলিশ অভিযুক্তের পক্ষ নিয়ে ‘মনগড়া প্রতিবেদন’ প্রদান করেছে, যা সাংবাদিক পরিবারকে আরও হতাশ করেছে।
শারমিন আক্তার বলেন,
“স্বামীর রেখে যাওয়া টাকা ফেরত চাইলে আমাকে এবং আমার সন্তানদের বারবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এমনকি বাসায় এসে গালিগালাজ ও হামলার ভয়ভীতি দেখানো হয়েছে।”
অভিযোগ আরও চাঞ্চল্যকর রূপ নেয়
তথ্য অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত আবুল বাশার শামীম শুধুমাত্র আর্থিক সম্পদ নয়, বরং ভাইয়ের স্ত্রীকে ভুয়া কাবিননামার মাধ্যমে নিজের স্ত্রী হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন। এমনকি তাঁর এক পরিচিত ব্যক্তিকে ব্ল্যাকমেইল করে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগও উঠেছে।
পরিবারের অন্য সদস্যের বক্তব্য
সাবেক চেয়ারম্যান ও মনিরুজ্জামানের আরেক ভাই আবুল কালাম মাসুম সাংবাদিকদের বলেন,
“আমাদের বাবা রেখে যাওয়া সম্পত্তির অংশ হিসেবে ছোট ভাই মনিরুজ্জামানের পাওনা প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকা প্রতারক শামীম হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা পরিবার থেকে বারবার টাকা ও গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বললেও সে প্রতারণার পথেই চলছে।”
তিনি প্রশাসন ও সাংবাদিক সমাজের প্রতি যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অভিযুক্তের বক্তব্য
অভিযুক্ত আবুল বাশার শামীমের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান,
“গাড়ি ও টাকা ব্যাংকের মাধ্যমে সন্তানদের নামে এফডিআর করা হয়েছে। শিগগিরই সব বুঝিয়ে দেওয়া হবে।”
তবে শারমিন আক্তারের সঙ্গে কাবিনের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো স্পষ্ট উত্তর না দিয়ে তড়িঘড়ি করে ফোন কেটে দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




