নড়াইলে হত্যা মামলার বাদিকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ১২:২৩ ১৯ নভেম্বর ২০২৫
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে হত্যা মামলার বাদীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সড়াতলা গ্রামে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, হত্যা মামলার বাদী নাসিমা বেগমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল রাতে নিজেদের ঘরে আগুন দিয়ে উল্টো তাকে আসামি করে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। এসব অবিচারের তীব্র প্রতিবাদ জানান তারা।
সড়াতলা গ্রামের স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, কয়েক বছর ধরে সড়াতলা গ্রামে চারটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত বছর নয় মাসের অন্তঃসত্ত্বা নাসিমা বেগমকে স্থানীয় সাহেব ও শান্ত নামের দুই ব্যক্তি বেধড়ক মারধর করে। তাদের নির্যাতনে নাসিমার গর্ভের সন্তান মারা যায়। পরে তিনি আদালতে হত্যা মামলা করেন, যা বর্তমানে বিচারিক প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছে।
জামাল আরও বলেন, “মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। ব্যর্থ হয়ে আসামিরা রাতে নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে উল্টো নাসিমা বেগমকে অভিযুক্ত করে থানায় মামলা করেছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এবং গর্ভের শিশু হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
ভুক্তভোগী নাসিমা বেগম বলেন, “আমি আমার সন্তানের হত্যাকারীদের বিচার চাই। আমাকে ফাঁসানোর জন্য যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে। আমাকে হয়রানি না করে আমার মামলার সঠিক বিচার নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তারা নাসিমা বেগমের পাশে দাঁড়িয়ে আইনের সুষ্ঠু প্রয়োগ ও ন্যায়বিচারের দাবি জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




