ঠাকুরগাঁও গড়েয়ায় আগুনে পুড়ে ছাই তিন গরু, নিঃস্ব ভ্যানচালক প্রাণ কৃষ্ণ


প্রকাশিত: ০২:৫৯ ২২ অক্টোবর ২০২৫
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় মন্দিরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভ্যানচালকের তিনটি ষাঁড় গরু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন ভ্যানচালক প্রাণ কৃষ্ণ।
বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিনের বেলা হঠাৎ করেই প্রাণ কৃষ্ণের গরুর গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। সেই সময় বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর মধ্যে গোয়ালঘরে থাকা ৫টি ষাঁড়ের মধ্যে ৩টি পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডে গোয়ালঘরের পাশাপাশি অন্যান্য গৃহস্থালি সামগ্রীও সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রাণ কৃষ্ণ ও তার পরিবার চরম আর্থিক সংকটে পড়ে হতাশায় ভুগছেন।
ক্ষতিগ্রস্ত প্রাণ কৃষ্ণ জানান, “আমি ভ্যান চালিয়ে কষ্টে কষ্টে গরুগুলো লালন-পালন করতাম। আমার ছেলেও সাহায্য করতো। ৬টি গরুর মধ্যে ৩টি আজ আগুনে মারা গেল। এই গরুগুলোই ছিল আমার একমাত্র অবলম্বন। এখন আমি কীভাবে চলব বুঝতে পারছি না।” তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।
গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তিনটি গরু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, প্রাণ কৃষ্ণের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সরকারি সহযোগিতা কামনা করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


