পাবনায় ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের ৩ নেতা গ্রেপ্তার

কক্সবাজার থেকে ফেরার পথে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন পাবনা জেলা যুবদল ও সুজানগর পৌর কৃষক দলের তিন নেতা। রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা, সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মণ্ডল এবং যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা জব্দ করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা জানান, “সংগঠনের কেউ যদি দলবিরোধী বা দেশবিরোধী কার্যক্রমে যুক্ত থাকে, সংগঠনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখব। অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কার করা হবে।”
র্যাবের এ অভিযানে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার





