শাশুড়িকে হিংস্র কায়দায় পেটালেন পুত্রবধূ, ভিডিও ভাইরাল: ছেলেসহ আটক ৫

পাবনার সাঁথিয়ায় ঘটে যাওয়া একটি অমানবিক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাত্র এক টুকরো পারিবারিক ঝগড়ার জেরে ৭৫ বছরের বৃদ্ধা কাঞ্চন খাতুনকে নিজের সন্তান আর পুত্রবধূ মিলে নির্দয়ভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। যিনি একসময় সন্তানকে বুকে আগলে মানুষ করেছেন, সেই মায়ের গলা চেপে ধরে মাটিতে আছাড় মারতে দেখা যায় তাঁরই ছেলেকে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ধোপাদহ ইউনিয়নের হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, প্রথমে পুত্রবধূ সোনালী খাতুন শাশুড়িকে মাটিতে ফেলে বেদম মারধর করেন। এরপর ছেলে নজরুল ইসলাম (৪৫) মায়ের গলা টিপে ধরেন, পরে মাটিতে আছাড় মারেন। বৃদ্ধা মা কাঁদছিলেন, বারবার অসহায় চিৎকার করছিলেন, তবুও থামেনি নির্যাতন।
এমন হৃদয়বিদারক দৃশ্য ভাইরাল হলে স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। প্রশাসনের হস্তক্ষেপে সেনা সদস্য ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছেলে নজরুল ইসলাম, পুত্রবধূ সোনালী খাতুন, শ্যালক মনিরুজ্জামান (৪২), শ্যালিকা ফরিদা খাতুন (৩৮) ও মুরশিদা খাতুনকে (৩৬) আটক করে।
নির্যাতনের শিকার নারীর ছোট মেয়ে আম্বিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে ভাবিকে উসকানো হয়। এরপর ভাবি মাকে পেটাতে শুরু করলে ভাইও যোগ দেয়। মায়ের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমি শুধু মায়ের ন্যায্য বিচার চাই।”
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রশাসনের নজরে আসে। ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয়রা বাধা দেয়, পরে সেনা সদস্যদের সহায়তায় অভিযুক্তদের আটক করা সম্ভব হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “বৃদ্ধা মাকে নির্যাতনের ঘটনায় ছেলে ও পুত্রবধূসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে, রবিবার (৩১ আগস্ট) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী





