ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করলেন শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৪:৪৪ ১৮ আগস্ট ২০২৪
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বাধ্য করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে তারা ওই ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করেন।
জানা গেছে, ডোমার ইউএনওর কক্ষে দাপ্তরিক কাজের বিষয়ে কথা বলতে যান ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার। এ সময় উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। পরে তারা দিলীপ কুমার মুখোপাধ্যায়কে পদত্যাগ করতে বলেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। কথা বলার সময় আরও কিছু শিক্ষার্থী সেখানে প্রবেশ করে সবাই তার পদত্যাগ দাবি করেন। শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে পদত্যাগপত্রে সাক্ষর করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এরপর সেই পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন শিক্ষার্থীরা।
দিলীপ কুমার ঢাকা পোস্টকে বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বসে ছিলাম। এ সময় হঠাৎ কয়েকজন শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। তারা কক্ষে ঢুকেই আমার সঙ্গে চিল্লাচিল্লি করেন। তাদের দাবি ছিল আমাকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে আরও কিছু শিক্ষার্থী সেখানে প্রবেশ করেন। তাদের আমি বোঝানোর চেষ্টা করি। পরে তাতে ব্যর্থ হয়ে তাদের লিখে আনা পদত্যাগপত্রে সাক্ষর করি। এরপর তারা সেটি ইউএনওর কাছে জমা দিয়েছেন।
এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের একটি পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন। আমি সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


