কোটা আন্দোলনে শহীদ ইশমামের ভাইকে চাকরি দিলেন চট্টগ্রাম ডিসি


প্রকাশিত: ০৬:১৯ ১৪ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চট্টগ্রামের লোহাগাড়ার ইশমামের বড় ভাই মুহিবুল হককে চাকরি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।
জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক পদে তাকে নিয়োগ দেওয়া হয়। বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এ সময় চট্টগ্রাম ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, গত সোমবার আমরা লোহাগাড়ার কৃতি সন্তান শহীদ ইশমামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করি। সেখানে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দিই। তারই ধারাবাহিকতায় আজ শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। মুহিবুল জেলা প্রশাসনের আওতাধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক হিসেবে কাজ করবেন।
জেলা প্রশাসক আরও বলেন, শুধুমাত্র শহীদ ইশমাম নয়, আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-জনতার জন্য জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে। আহত ছাত্র-জনতার সুচিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি আমরা এ আন্দোলনে ভুক্তভোগীদের আর্থিক সহায়তা দেব এবং তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।
এ সময় শহীদ ইশমামের বড় ভাই নিয়োগপ্রাপ্ত মুহিবুল হক জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বলেন, চাকরির আশ্বাস দেওয়ার মাত্র দুদিনের মাথায় নিয়োগপত্র পেলাম। জেলা প্রশাসনের দ্রুত এমন উদ্যোগের জন্য আমি কৃতজ্ঞ। ইশমামকে হারিয়ে দিশেহারা আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর-আল-নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদ, লোহাগাড়ার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান এবং সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর ফারহানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




