কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা


প্রকাশিত: ০২:১০ ১৬ সেপ্টেম্বর ২০২৬
জন্ম থেকে টানা সাত বছর কারাগারের চার দেয়ালের মধ্যেই কাটিয়েছে শিশু মোবাশ্বেরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নুসরাত জাহান রাফি হত্যা মামলায় খালাস পাওয়ার পর মা কামরুন্নাহার মনির হাত ধরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমবারের মতো মুক্ত পৃথিবীতে পা রাখে সে।
২০১৯ সালে গ্রেপ্তারের সময় সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন কামরুন্নাহার মনি। কারাগারেই জন্ম হয় মোবাশ্বেরার। এরপর মায়ের সঙ্গেই সেখানে বেড়ে ওঠে শিশুটি।
মুক্তির পর মেয়ের সাত বছরের কারাজীবনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মনি। তিনি বলেন, “আমার সন্তানের জন্ম কারাগারেই, সাতটি বছর কারাগারেই ছিল। কারাগারে তাকে আমি দ্বিতীয় শ্রেণির বই পড়াচ্ছি, কোরআনের একটি পারা মুখস্থ করিয়েছি, কোরআন পড়তে শিখিয়েছি।”
কারাগারের সীমিত পরিবেশেও মেয়েকে স্বাভাবিক জীবনের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। মনি বলেন, “আমি একটি জামা কেটে তাকে একটি স্কুলব্যাগ বানিয়ে দিয়েছি। সে স্কুলে যেত তিনটি বই নিয়ে। স্কুলব্যাগ কেমন হয়, সে তো জানে না।”
মেয়েকে কেন নিজের সঙ্গে কারাগারে রেখেছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন মনি। তিনি বলেন, “আমার মেয়ে যে বাইরের জীবনটা, তাকে বাইরে দিয়ে দিলে সে ভালো থাকত না। সন্তান মা ছাড়া কখনো ভালো থাকে না। মা যেভাবে যত্ন করে রাখে, কখনো কেউ রাখে না। মা হচ্ছে একটা চাদর।”
কারাগারের বাইরে অপেক্ষায় থাকা স্বজনরা ফুল দিয়ে মা ও মেয়েকে বরণ করে নেন। দীর্ঘ সাত বছর পর মায়ের হাত ধরে মোবাশ্বেরার মুক্ত জীবনে প্রবেশের দৃশ্য উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী



