ইংল্যান্ড থেকে আরও দুই ফুটবলার যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলে


প্রকাশিত: ০২:৪২ ২৭ মে ২০২৬
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর পর এবার আরও দুই তরুণ ফুটবলারকে দলে যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা হলেন ফারহান আলী ওয়াহিদ ও রায়ান আলী ওয়াহিদ।
বাফুফে সূত্রে জানা গেছে, দুই ভাইই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।
বাফুফে জানায়, দুই ফুটবলারের এজেন্ট অ্যাডাম রবার্টস প্রথমে অফিসিয়াল ইমেইলের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিষয়টি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও টেকনিক্যাল টিমকে অবহিত করা হয়।
পরে কানাডায় অবস্থানরত ফাহাদ করিম তাদের সঙ্গে আলোচনা শুরু করেন। ধাপে ধাপে দুই খেলোয়াড় ও তাদের পরিবারের সঙ্গে অনলাইন বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সম্মতি পাওয়া যায় বলে জানানো হয়েছে।
বড় ভাই ফারহান আলী ওয়াহিদ বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ–২ পর্যায়ে ফুলহ্যাম এফসির হয়ে খেলছেন। তিনি লেফট উইং পজিশনে খেলেন এবং বয়সভিত্তিক লিগে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য আলোচনায় রয়েছেন।
ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ ইংল্যান্ডের ওকিং এফসির হয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। তার খেলায় আক্রমণ গঠনে সৃজনশীলতা ও গতি বিশেষভাবে নজর কাড়ছে।
বাফুফে জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ও কাগজপত্র দ্রুত সম্পন্ন করার কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী জুলাইয়ের মধ্যে তাদের জাতীয় দলের ক্যাম্পে যুক্ত করা সম্ভব হবে।
ফুটবল সংশ্লিষ্টদের মতে, প্রবাসী এই দুই তরুণ ফুটবলারের আগমন বাংলাদেশ জাতীয় দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক ম্যাচগুলোতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



