পদ্মা সেতু হয়ে বেনাপোল -যশোর - নড়াইল - খুলনা - ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর

বহুল প্রতীক্ষিত বেনাপোল-যশোর- নড়াইল - খুলনা- ঢাকা সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার২১নভেম্বর পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন এমনটি জানান।
তিনি বলেন, আগামী ২ ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল - ঢাকা সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আমরা আশাবাদী।
তিনি আরও বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ২ ডিসেম্বর সকাল ৬টায় কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে, এবং বেনাপোল এক্সপ্রেস একই দিন বেলা ১১টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে।
প্রকল্প পরিচালক বলেন, বেনাপোল থেকে ঢাকা মোট যাত্রার সময় হবে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা।
তিনি বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে।
তিনি আরও বলেন, সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে।
বাংলাদেশ রেলওয়ের সরকারি পরিদর্শক (জিআইবিআর) যশোর থেকে ভাঙ্গা পর্যন্ত লাইননের পরিদর্শন শেষে এ অগ্রগতির কথা জানানো হয়।
বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু হয়ে যশোর থেকে ঢাকা পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন নির্মাণ করেছে, যা ব্যয়ের দিক থেকে রেলওয়ের জন্য সবচেয়ে বড় প্রকল্প। ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ সহায়তা হিসেবে দিচ্ছে চীন।
গত বছরের অক্টোবরে এ লাইনের -ভাঙ্গা-ঢাকা সেকশন চালু হয় এবং এ সেকশনে পাঁচটি ট্রেন চলাচল করছে।
পদ্মা সেতু হয়ে বেনাপোলগামী রেললাইনটি চালু হলে যশোর থেকে ঢাকার দূরত্ব ২০০ কিলোমিটার কমে যাবে, যা ভ্রমণের সময় অর্ধেকে নামবে। বর্তমানে যশোর পৌঁছাতে সময় লাগে আট ঘণ্টার বেশি।
লাইনটি দেশের বৃহত্তম একটি বেনাপোলস্থল বন্দর ও দুটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম ও মোংলাকেও সরাসরি সংযুক্ত করবে।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বেনাপোল - যশোর-নড়াইল-ঢাকা রুটে ট্রেন চলাচলের বিষয়ে এখনো কোনো দিক-নির্দেশনা বা তথ্য পাননি। বিষয়টি নিয়ে আলোচনা-মতবিনিময় চলছে। আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, বেনাপোল থেকে চলাচলকারী ট্রেনটি বর্তমান রুটেই চলাচল করবে বলে জানা গেছে। আর নতুন ট্রেন বা যশোর-নড়াইল-ঢাকা রুটে ট্রেন চলাচলের এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন হালান্ড
- গৃহবন্দিত্বেই থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো
- জুলাই বিপ্লবের অর্জন সবার, একক কারও নয়: প্রধানমন্ত্রী
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- ১৭ বছরের কারাজীবন পেরিয়ে রাজনীতিতে বাবরের প্রত্যাবর্তন
- জুলাই নিয়ে শাওনের মন্তব্যে রাশেদ খাঁনের কঠোর প্রতিক্রিয়া
- এফডিসিতে শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচন, ভোটার ৫৭৩ জন
- জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো
- জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আত্মাহুতির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
- জাপানের দেওয়া পাঁচটি আধুনিক টহল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী
- রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- বাংলাদেশে যৌথ ড্রোন কারখানার প্রস্তাব দিয়েছে তুরস্ক, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- বসুন্ধরার তাপমাত্রা বাড়ছে, আরও সচেতন হতে হবে আমাদের
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- ছবি তোলা নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, ৪ যুবদল কর্মী বহিষ্কার






