অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা


প্রকাশিত: ০৩:৫১ ২৯ জুন ২০২৬
জাতীয় সংসদে বর্তমান জুলাই-জুন ভিত্তিক অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর ক্যালেন্ডার ইয়ারে নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। তার মতে, বর্তমান অর্থবছরের কাঠামোর কারণে বছরের শেষ দিকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দ্রুত কাজ শেষ করতে গিয়ে অপ্রয়োজনীয় চাপ ও অপচয়ের ঝুঁকি তৈরি হয়।
তিনি বলেন, অর্থবছরের শেষ ১০ মাসে কাজের অগ্রগতি তুলনামূলক কম থাকে, আর শেষ সময়ে তাড়াহুড়ো করে কাজ সম্পন্ন করতে গিয়ে দুর্নীতি ও অনিয়মের সুযোগ তৈরি হয়। তাই এই কাঠামো পরিবর্তন করা প্রয়োজন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বাজেট প্রণয়ন সংসদে হলেও এর বাস্তবায়ন মূলত নির্বাহী বিভাগের ওপর নির্ভর করে। তাই জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনিক পর্যায়ে জবাবদিহিতা বাড়ানো জরুরি।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অর্থবছরের সময়কাল পরিবর্তনের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




