এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও


প্রকাশিত: ০২:৫০ ২৭ জুলাই ২০২৬
ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে এসে জীবনের নতুন এক অধ্যায় উন্মোচন করতে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার মাঠে অসংখ্য রেকর্ড ও সাফল্য অর্জনের পর এবার টেলিভিশন ড্রামার জগতে পা রাখছেন এই পর্তুগিজ কিংবদন্তি। ব্রিটিশ ফুটবল অঙ্গনের পটভূমিতে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ তিনি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালনের পাশাপাশি ক্যামেরার সামনে অভিনয়ও করবেন। এ প্রকল্পে তাঁর সঙ্গে যুক্ত রয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।
নতুন এই চ্যালেঞ্জ প্রসঙ্গে রোনালদো জানিয়েছেন, এটি তাঁর জীবনের অত্যন্ত রোমাঞ্চকর একটি অধ্যায় এবং তিনি বিনোদন জগতে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছেন। সিরিজটি যৌথভাবে প্রযোজনার ক্ষেত্রে রোনালদোর সঙ্গী হয়েছেন হলিউডের খ্যাতনামা পরিচালক ও ‘কিংসম্যান’খ্যাত চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভন। চলতি বছরেই দুজন মিলে ‘ইউআর-মার্ভ স্টুডিওস’ প্রতিষ্ঠা করেন। রোনালদোর প্রশংসা করে ম্যাথিউ ভন বলেন, মাঠে রোনালদো যেসব মহাকাব্য তৈরি করেছেন তা লিখে বোঝানো সম্ভব নয়, আর এখন তাঁর সঙ্গে সিনেমা ও টিভির পর্দা মাতানোর প্রস্তুতি চলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ‘ডে ওয়ানস’ সিরিজে ফুটবল বিশ্বের গ্ল্যামারের পেছনের কঠিন বাস্তবতা, প্রতিযোগিতা, অর্থনীতি এবং আড়ালে লুকিয়ে থাকা নানা রোমাঞ্চকর দিক তুলে ধরা হবে। এটি গতানুগতিক হালকা ঘরানার গল্প না হয়ে ফুটবলের বাস্তব প্রতিচ্ছবি ফুটিয়ে তুলবে। ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসির মাঠে ইতিমধ্যেই এর চিত্রধারণের কাজ শুরু হয়েছে। অন্যদিকে, সিরিজে একজন প্রভাবশালী ফুটবল এজেন্টের মূল চরিত্রে অভিনয় করছেন 'হোমল্যান্ড' ও 'বিলিয়নস' খ্যাত অভিনেতা ডেমিয়ান লুইস।
রোনালদো ও অঁরির মতো বৈশ্বিক স্পোর্টস আইকনদের নাম যুক্ত থাকায় সিরিজটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিনোদন অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। সূত্র মতে, বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে এই ড্রামা সিরিজের সম্প্রচারস্বত্ব কিনে নেওয়ার জন্য বড় ধরনের প্রতিযোগিতা শুরু হতে পারে। খেলার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি প্রযোজক ও অভিনেতা হিসেবে রোনালদোর এই আত্মপ্রকাশ ভক্তদের মাঝে নতুন উত্তেজনা তৈরি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- সালমান খানের সঙ্গে কাজ করলেই হামলার হুমকি, আতঙ্কে বলিউড
- স্বপ্নের নারীকে খুঁজতে ১৯০০ কিলোমিটার পাড়ি, গিয়ে জানলেন তিনি এআই!
- সেই তুমি হয়ে আজও কোটি হৃদয়ে, রুপালি গিটারের সুরে অমর এক কিংবদন্তি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




