পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক বিভাগ। সদর উপজেলার জগদল বাজার এলাকা থেকে ভূমি অফিস পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় শুরু হওয়া এ অভিযান পঞ্চগড় শহরে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় মহাসড়কের আশপাশের এলাকায় চালানো হয় এ উচ্ছেদ অভিযান। এ সময় বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
জানা যায়, অভিযানে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।
পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি, সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপ বিভাগীয় প্রকৌশলী মোতাহার আলীসহ কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশ সদস্যরা।
সড়ক ও জনপথ বিভাগের পঞ্চগড় কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী বলেন, ‘সড়কের পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরি কয়েক শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। আর এসব স্থাপনা সরাতে কয়েকদিন ধরে নোটিশসহ মাইকিং করা হয়েছে। এর মাঝে যারা নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’
পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি জানান , ‘সকাল থেকে জগদল বাজার ও ব্যারিস্টার বাজারসহ শহরে এ অভিযান পরিচালনা করা হয়।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর





