দুই ট্রাকের সংঘর্ষে হোটেলে ঢুকে পড়লো ট্রাক, নিহত ১

পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ২টার দিকে পাবনার নুরপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৩০) পাবনা সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন, পাবনা পৌর সদরের নারায়নপুর মহল্লার টিটু হোসেন (৪০) ও সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোস্তাকিম হোসেন (৪৫)। তাদের পাবনা কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনার গাছপাড়া থেকে বাস টার্মিনালের দিকে থেকে যাচ্ছিল একটি ট্রাক। পথিমধ্যে নুরপুর কমিউনিটি হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস টার্মিনালের দিকে যাওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাবারের হোটেলের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিরাজুল নামের একজন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
খাবার হোটেল মালিক সাদ্দাম খান বলেন, ‘আমি তখন হোটেলের রান্না শেষ করে দোকানের পেছনে টিউবওয়েলে থালা বাসন পরিস্কার করছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এক মোটরসাইকেল আরোহী আমার দোকানে চা পান করছিল। আরেকজন বসা ছিল। আর আমার ম্যানেজার টিুট দোকানে বসেছিলেন। হঠাৎ বিকট শব্দ আর ম্যানেজার চিৎকার শুনে এসে দেখি একজন ট্রাকের নিচে পড়ে আছে। অন্য দু’জন গুরুতর আহত হয়েছে।’
পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, ‘স্থানীয়দের খবর শুনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে। ট্রাক চালক পলাতক রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- আট বছর পর সিনেমায় ফিরছেন প্রীতি জিনতা, বললেন কেন ছিলেন আড়ালে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!




