সোনা চোরাচালান মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড

বেনাপোলের গাতিপাড়া গ্রামের নুর ইসলামের সোনা চোরাচালান মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। নুর ইসলাম বেনাপোলের গাতিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে। সোমবার ৭ অক্টোবর যশোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এই আদেশ দিয়েছেন। বেঞ্চ সহকারী শাহারিয়ার ইবনে আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৭ এপ্রিল বেলা ১১টায় বিজিবির কাছে খবর আসে, সিঅ্যান্ডএফ বর্ডার ম্যানের ছদ্মবেশে একজন সোনা পাচারকারী সোনা নিয়ে আইসিপি গেট দিয়ে যেকোনো সময় ভারতে যাবেন। তারই প্রেক্ষিতে বিজিবির একটি টিম নিরাপত্তা জোরদার করে তল্লাশি শুরু করে। সাড়ে ১১টায় বর্ডার ম্যানের আইডি কার্ড ঝুলিয়ে একজনকে আসতে দেখে সন্দেহ হয় তাদের। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার নাম নুর ইসলাম। এসময় তিনি একেক সময় একেক রকম তথ্য দিতে থাকেন। একপর্যায়ে তিনি জানান তার চামড়ার স্যান্ডেলের ভেতরে বিশেষ লুকানো অবস্থায় ২১ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার দাম ৯০ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করেন জেসিও আয়ুব আলী। মামলাটি তদন্ত করেন তৎকালীন অফিসার ইনচার্জ অপূর্ব হাসান। নুর ইসলামসহ আরও দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তিনি। সোমবার রায় ঘোষণার দিনে আসামি নুর ইসলামের উপস্থিতিতে তাকে এ সাজা প্রদান করেন। একইসাথে ছোট আঁচড়ার পিয়ারুল ও মুকুল চৌধুরীকে খালাস প্রদান করেন।তাহারা বর্তমান বেনাপোল- বরিশাল এম এম পরিবহনের মালিক।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন হালান্ড
- গৃহবন্দিত্বেই থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো
- জুলাই বিপ্লবের অর্জন সবার, একক কারও নয়: প্রধানমন্ত্রী
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- ১৭ বছরের কারাজীবন পেরিয়ে রাজনীতিতে বাবরের প্রত্যাবর্তন
- জুলাই নিয়ে শাওনের মন্তব্যে রাশেদ খাঁনের কঠোর প্রতিক্রিয়া
- এফডিসিতে শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচন, ভোটার ৫৭৩ জন
- জোটাকে স্মরণ করে আবেগাপ্লুত রোনালদো
- জাতিসংঘ সদর দপ্তরের বাইরে আত্মাহুতির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
- জাপানের দেওয়া পাঁচটি আধুনিক টহল বোট পেল বাংলাদেশ নৌবাহিনী
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম
- বাংলাদেশে যৌথ ড্রোন কারখানার প্রস্তাব দিয়েছে তুরস্ক, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন সম্ভাবনা
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- ছবি তোলা নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, ৪ যুবদল কর্মী বহিষ্কার
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- বসুন্ধরার তাপমাত্রা বাড়ছে, আরও সচেতন হতে হবে আমাদের






