২০২৬ সালের নবম-দশম শ্রেণির সাড়ে ৫কোটি পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে


প্রকাশিত: ০৪:৪১ ১৪ অক্টোবর ২০২৫
আগামী শিক্ষাবর্ষ ২০২৬ সালের জন্য নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণের অনুমোদন দিয়েছে সরকার। এই উদ্যোগে বাংলা ও ইংরেজি ভার্সনের নবম শ্রেণি, দাখিল নবম শ্রেণি, এসএসসি ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণি এবং কারিগরি ট্রেড নবম ও দশম শ্রেণির মোট ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ করা হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সভাপতি ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চ্যুয়ালি অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় মোট ২২৩টি দরপত্রের মাধ্যমে বইগুলো মুদ্রণ করা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৪৭৯ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা।
উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদন দিয়েছে, যাতে ২০২৬ সালের জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া যায়। সরকারের এই উদ্যোগ শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বৈঠকে কুমিল্লা সড়ক জোনের অধীনে নোয়াখালী সড়ক বিভাগের দুটি সড়ক উন্নয়ন প্রকল্পের প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপযুক্ত প্রতিনিধি উপস্থিত না থাকায় প্রস্তাবগুলো বৈঠকে উপস্থাপিত হয়নি।
এই প্রকল্পগুলোর মধ্যে ছিল—
১. কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ (আর-১৪০) সড়কের লক্ষ্মীপুর আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে বেগমগঞ্জ চৌরাস্তা পর্যন্ত ৪-লেন উন্নয়ন প্রকল্প।
২. বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ (আর-১৪২) আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী থেকে রামগঞ্জ পর্যন্ত ৪-লেন সড়ক উন্নয়ন প্রকল্প।
এই দুটি প্রস্তাব পরবর্তী বৈঠকে পুনরায় উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রতি বছর শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বিনামূল্যের বই তুলে দিতে সরকার বড় পরিসরে বই মুদ্রণের উদ্যোগ গ্রহণ করে থাকে। ২০২৬ সালেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগেভাগেই মুদ্রণ কার্যক্রমের অনুমোদন দেওয়া হলো।
বিজ্ঞাপন
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া