তেঁতুলিয়ায় ১৪ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার

শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের সীমান্তের নন্দগছ গ্রামের একটি বাঁশ থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগ। পরে সাপটি উপজেলা বন বিভাগের মাধ্যমে দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়। সেখানে অজগর সাপটিকে অবমুক্ত করার কথা জানান।
বন বিভাগের তথ্যমতে, উদ্ধারকৃত অজাগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন ৯ কেজি ২০০ গ্রাম। চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে ধারণা করছে বন বিভাগ।
বিভিন্ন সূত্রে জানা যায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দেবনগর শুকানি বিওপি আওতাধীন সীমান্ত এলাকায় মেইন পিলার ৭৪১ এর ৫ সাব পিলার এলাকা থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাদেকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে বাঁশের সঙ্গে প্যাঁচানো অবস্থায় সাপটিকে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। তবে উপজেলার বিভিন্ন এলাকায় ইতোপূর্বে উদ্ধারকৃত অজগর সাপের তুলনায় সাপটি বড় এবং আক্রমণাত্মক হওয়ায় আতংকিত এলাকাবাসী উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেন। পরে বনবিভাগের বিট কর্মকর্তা ও স্থানীয় জনগণের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সাপটি তেঁতুলিয়া উপজেলা পরিষদ এলাকায় নেয়া হয়। উদ্ধারকৃত সাপটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী উন্মুক্ত স্থানে অবমুক্তের জন্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
সামাজিক বন বিভাগ তেঁতুলিয়ার বিট কর্মকর্তা নুরুল হুদা গণমাধ্যমকর্মীদের বলেন, সাদেকুল নামে এক ব্যক্তির বাঁশঝাড় থেকে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নামিয়ে উদ্ধার করে বস্তাবন্দী করা হয়। আমরা সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছি। সেখানে সাপটিকে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী বলেন, স্থানীয়দের মাধ্যমে অজগর সাপের বিষয়টি জানতে পেরে বন বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠাই। পরে স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়। সাপটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এর আগেও কয়েকবার অজগর সাপ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়। আমরা ধারণা করছি সাপটি চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব না: শফিকুর রহমান
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী




