অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন ও চাকুরী স্থায়ীকরণের দাবিতে পাবনায় মানববন্ধন

দ্বৈতনীতি পরিহার করে অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন ও অনিয়মিতদের চাকুরী নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর সদর দপ্তর এবং জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, নানাভাবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সরকারি আইন অনুযায়ী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির চাকুরীবিধি একইরকম হওয়ার কথা। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড সেটি বাস্তবায়ন করছে না। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আলাদা চাকুরীবিধিমালায় পরিচালিত হচ্ছে। আরইবির এই বৈষম্য মেনে নেয়া যায় না। এছাড়াও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিম্নমানের মালামাল ক্রয় করে পল্লী বিদ্যুত সমিতিতে সরবরাহ করে। সেগুলো নিয়ে গ্রাহক প্রান্তেও রয়েছে অসন্তোষ।
বক্তারা আরো বলেন, একইসাথে অনিয়মিত অনেক চাকুরীজীবি রয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে। চুক্তিভিত্তিক হিসেবে তারাও বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার হয়ে চলেছেন। তাদের স্থায়ী করা হচ্ছে না। এই দ্বৈতনীতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম চলতে পারে না। তাই অবিলম্বে দ্বৈতনীতি পরিহার করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিতে একই চাকুরীবিধি বাস্তবায়ন এবং অনিয়মিত সকলকে নিয়মিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ আটঘরিয়া জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ আশরাফুল আলম, দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম কামাল হোসেন, ডিজিএম (কারিগরি) সোহেল আক্তার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম সাইফুল ইসলাম, ডিজিএম হাবিবুর রহমান, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (অ্যাডমিন এইচ আর) কেএম কুদরত ই এলাহী, এজিএম (আইটি) সামিরুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. হাসানুজ্জামান প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি




