হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের, কলকাতার ‘গোপন স্থানে’ ফিরে চলছেন চিকিৎসা


প্রকাশিত: ০৯:৫৭ ৫ জানুয়ারী ২০২৬
চিকিৎসা শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে ‘গোপন স্থানে’ ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার রাতে তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিস্থিতি গুরুতর হওয়ায় একপর্যায়ে তাকে ভেন্টিলেশনেও রাখা হয় বলে জানা গেছে।
বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ও বার্ধক্যজনিত সমস্যার কারণে বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার রাজারহাট নিউটাউন এলাকার কাছাকাছি একটি গোপন বাড়িতে তার চিকিৎসা চলছিল। সেখানেই তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। তবে হঠাৎ করে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তির পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং অবস্থার অবনতি ঘটায় ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। কয়েকদিন চিকিৎসা চলার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চার দিনের মাথায় সোমবার (৫ জানুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
সূত্র আরও জানিয়েছে, হাসপাতালে অবস্থানকালে ওবায়দুল কাদের স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। সে কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে আবারও গোপন বাসায় ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর ওবায়দুল কাদের ভারতে চলে যান বলে জানা যায়। এরপর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
- চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন যাচ্ছে খামারি পর্যায়ে
- ‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’: মির্জা ফখরুল
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড




