ফ্যাসিষ্ট হাসিনার দেশ ত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাড, তৌহিদুল ইসলাম।

প্রকাশিত: ০৭:৫৩ ৪ সেপ্টেম্বর ২০২৪
৫ ই আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিষ্ট হাসিনা দেশ ত্যাগ করেন। তার দেশে ত্যাগের মধ্য দিয়েই এক নতুন বাংলাদেশের উদয় হয়েছে। ভোট চোর হাসিনার অন্যায় অত্যাচার,দিনের ভোট রাতে নেয়া। মানুষের মৌলিক অধিকার হরণ করা। হাসিনার এ সকল অন্যায়-অত্যাচার সহ্য করতে না পেয়ে ছাত্র-জনতা আন্দোলনে ঝাপিয়ে পরেছে।
এ আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। আবু সাইদ শহীদ হওয়ার মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা দেখিনি, তবে ২৪ শের আন্দোলন দেখেছি এবং অংশ নিয়েছি। এ স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব, আমতলী উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি গাজী তৌহিদুল ইসলাম বুধবার বিকেলে আমতলী আইনজীবি সমিতি কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটেরাদের জায়গা হবে না। যারা এ সকল অন্যায় কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমতলী-তালতলী ও বরগুনায় কেউ দলীয় পরিচয় দিয়ে চাঁদাবাজী, দখলবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড করলে আমাকে জানাবেন, আমি বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবো। কোন আওয়ামীলীগ অনু প্রবেশকারীদের দলে জায়গা হবে না। যারা আওয়ামীলীগ বন্ধুদের দলে জায়গা দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. নাশির উদ্দিন তালুকদার, পৌর বিএনপি’র আহবায়ক মোঃ কবির হোসেন ফকির। অ্যাড. মাহবুবুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খাঁন, জালাল উদ্দিন মৃধা, বিএনপির নেতা অ্যাড. জসিম উদ্দিন, রেজাউল কবির পান্না আকন, রুস্তম আলী আকন ও পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাব সভাপতি অ্যাড. শাহাবুদ্দিন পান্না, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ নুহ-উল আলম নবীন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, সাধারণ সম্পাদক এসএম নাশির মাহমুদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক এইচএম রাসেল, নাসরিন শিপু ও মোঃ ফখরুদ্দিন তহসিন প্রমুখ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- দেশে সারের সংকট নেই, বিশৃঙ্খলা পরিকল্পিত: কৃষিমন্ত্রী
- ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
- দীপু মনির প্যারোলের সিদ্ধান্তের পর স্বামীর জানাজা ও দাফন
- রবার্তো কার্লোস কি ইসলাম গ্রহণ করেছেন? যা জানা গেছে
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- মালিক বা দোকানদার নেই, টাকা রেখে নিজেই চা বানিয়ে খেতে হয় যে দোকানে
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে আজ জামায়াতের সংবাদ সম্মেলন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- ‘দ্য ওডিসি’র পর চলচ্চিত্র নির্মাণে তিন বছরের বিরতি নেবেন নোলান



