ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামের রাজারহাটে এক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২সেপ্টেম্বর) দুপুরে রেলষ্টেশন রোড থেকে রাজারহাট উপজেলার ছাত্র জনতা ও ইউপি সদস্যগণের ব্যানারে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হকের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আবদুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান লিটন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজানুর মাহিন, মশিউর রহমান, শাহ-রিয়ার আহমেদ, মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বাবু, মাহবুবুর রহমান, উপজেলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক রাজ, উপজেলা যুবদল সদস্য সচিব নয়ন আলী, প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যাপারি প্রমুখ। বক্তারা বলেন,২৪ঘন্টার মধ্যে দূর্নীতিবাজ রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হককে পদত্যাগের দাবী সহ অপসারণ না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, প্রতারক ও দূর্নীতিবাজ এনামুল হক বার বার তার রুপ পরিবর্তন করেন। প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় থাকলেও পরবর্তীতে টাকার বিনিময়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং বিগত দুইটি ইউপি নির্বাচনে দলীয় প্রভাব খাটিয়ে ব্যাপক অয়িমের মাধ্যমে নৌকা প্রতীক নিয়ে রাজারহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানিয় কিছু আওয়ামী লীগের দুস্কৃতীকারীর সহযোগিতায় অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বনে গেছেন।
অপরদিকে সোমবার(২সেপ্টেম্বর) দুপুরেই উপজেলা বৈষম্যবিরোধী ছাত্ররা উপজেলার সকল প্রতিষ্ঠানের দূর্নীতিবাজদের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা



