ঈশ্বরদীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ২


প্রকাশিত: ০২:৩৯ ২৭ আগস্ট ২০২৪
পাবনার ঈশ্বরদীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাতটার দিকে ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (৪৪) নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া হাজিরহাট গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে একটি বিদেশি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
আহতরা হলেন, লালপুর উপজেলার রামকান্তপুর গ্রামের রাজন হোসেন (২২) এবং আসমাউল মোল্লা (৪৭)। প্রতিদিনের ন্যায় তারা মোটরসাইকেলে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,
লালপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন রূপপুর প্রকল্পের দিকে কাজে যাচ্ছিলেন। সকাল আনুমানিক ৭টার দিকে ঈশ্বরদী শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিস মোড়ে একটি দ্রুতগামী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল নিহত হন। গুরুতর আহত দু'জনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরক্ষণেই তাদেরকে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ উপ-পরিদর্শক (এস আই) জুলহাস উদ্দিন মুঠোফোনে জানান, দুর্ঘটনার পরপরই খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ঈশ্বরদী হাসপাতালে পাঠান। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী



