• বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে

উলিপুরে অম্বিকা ফাউন্ডেশন কর্তৃক অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি প্রদান

উলিপুরে অম্বিকা ফাউন্ডেশন কর্তৃক অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামের উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায়ের স্মৃতি রক্ষার্থে (পঞ্চম বার) গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উলিপুর গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত অম্বিকাচরণ রায়ের তৃৃতীয় পুত্র প্রফেসর নিখিল চন্দ্র রায় (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ, কুমিল্লা) এবং পৌত্র রবীন্দ্রনাথ রায় (ব্যবস্থাপক, এনসিসি ব্যাংক, রংপুর)-এর আর্থিক সহযোগিতায় 'অম্বিকা ফাউন্ডেশন' কর্তৃক উপজেলার সাত জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।