অ্যান্টার্কটিকায় শেষ হয়ে যাচ্ছে বিশাল আইসবার্গ


প্রকাশিত: ১২:১১ ৫ সেপ্টেম্বর ২০২৫
দক্ষিণ আটলান্টিক সাগরে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘকাল টিকে থাকা হিমশৈল ‘এ২৩এ’। প্রায় চার দশক আগে, ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ফিলচনার–রন বরফস্তর থেকে বিচ্ছিন্ন হয়েছিল এটি। তখন এর আয়তন ছিল প্রায় ৩ হাজার ৬৭২ বর্গকিলোমিটার, ওজন আনুমানিক এক ট্রিলিয়ন মেট্রিক টন—যা আকারে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের চেয়েও বড়।
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (BAS) সমুদ্রবিজ্ঞানী অ্যান্ড্রু মেইজার্স জানিয়েছেন, “এ২৩এ বর্তমানে দ্রুত ভেঙে যাচ্ছে, আর কয়েক সপ্তাহের মধ্যেই এটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে।”
১৯৮৬ সালে বিচ্ছিন্ন হওয়ার পর বিশাল বরফখণ্ডটি ওয়েডেল সাগরের তলদেশে আটকে যায় এবং সেখানেই তিন দশকের বেশি সময় কাটায়। ২০২০ সালে বরফ গলতে শুরু করায় এটি পুনরায় ভেসে ওঠে এবং অ্যান্টার্কটিকার স্রোতের টানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দিকে যাত্রা শুরু করে।
ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, বর্তমানে এ২৩এ-এর আয়তন ১ হাজার ৭৭০ বর্গকিলোমিটার, যা মূল আকারের অর্ধেকেরও কম। এর সবচেয়ে চওড়া অংশের বিস্তৃতি প্রায় ৬০ কিলোমিটার। এখন এটি প্রতিদিন গড়ে ২০ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে।
গত মার্চে বরফখণ্ডটি দক্ষিণ জর্জিয়া দ্বীপের কাছে চলে আসায় স্থানীয় পেঙ্গুইন ও সিলদের জন্য আশঙ্কা তৈরি হয়েছিল। তবে মে মাসে এটি আবার উত্তরমুখী পথে যাত্রা শুরু করে।
বিজ্ঞানীরা বলছেন, হিমশৈল ভেঙে যাওয়া প্রকৃতির স্বাভাবিক নিয়ম হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা দ্রুততর হচ্ছে। উষ্ণ সমুদ্রপানি ও প্রবল ঢেউ বরফখণ্ডটির নিচের দিক থেকে গলতে শুরু করেছে, ফলে ভাঙন আরও ত্বরান্বিত হচ্ছে।
এ২৩এ-এর পতনের ফলে বর্তমানে বিশ্বের বৃহত্তম হিমশৈলের খেতাব গেছে ডি১৫এ-এর দখলে। এর আয়তন প্রায় ৩ হাজার বর্গকিলোমিটার এবং এটি অ্যান্টার্কটিকার উপকূলে অস্ট্রেলিয়ার ডেভিস অঞ্চলের কাছে স্থির হয়ে রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আবহাওয়া
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
