হাথুরুর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানালেন নতুন বিসিবি প্রধান


প্রকাশিত: ০৫:৪৫ ২১ আগস্ট ২০২৪
রাজনৈতিক পালা বদলের হাওয়া লেগেছে দেশের ক্রিকেট অঙ্গনেও। এক যুগের রাজত্ব শেষ হয়েছে নাজমুল হাসান পাপনের। আজ বিসিবির পরিচালনা পরিষদের সভায় জানা গেছে পাপনের পদত্যাগের খবর। পাপনের উত্তরসূরী হিসেবে বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ।
বাংলাদেশ দলে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎও ঝুলে গেছে। আজ মিরপুরে হাথুরু সম্পর্কে সাংবাদিকদের নতুন সভাপতি বলেন, 'চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।'
'এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।'-যোগ করেন ফারুক আহমেদ।
এর আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন হাথুরুসিংহে। এই মুহূর্তে দলের সঙ্গে পাকিস্তান সফরে থাকা লঙ্কান এই কোচ বলছিলেন, 'আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




