পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা


প্রকাশিত: ১০:৩৯ ১২ সেপ্টেম্বর ২০২৬
শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ৫ রানে ২ উইকেট হারানোর পর ৩৩ রানেই পড়ে যায় ৪ উইকেট। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই টপকে যায় লঙ্কান মেয়েরা।
এই জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
পাকিস্তানের সংগ্রহ ১৩০ রান
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক ফাতিমা সানা। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজানো তার ইনিংসটি পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। তুবা হাসান ১২ রানে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা দুটি করে উইকেট নেন।
শুরুতেই বিপদে শ্রীলঙ্কা
১৩১ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার শুরুটাও ছিল হতাশাজনক। মাত্র ৫ রানে অধিনায়ক চামারি আতাপাত্তু ও সঞ্জনা কাভিন্দিকে হারায় তারা।
এরপর হাসিনি পেরেরা ৩ এবং ইমেশা দুলানি ২৪ রান করে আউট হলে চাপে পড়ে যায় লঙ্কানরা।
তবে সেখান থেকে দলের হাল ধরেন হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারি। দুজনের ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনে।
হারশিতা ৩৬ এবং কাভিশা ৩৩ রান করেন।
৮ বল হাতে রেখে জয়
শেষদিকে নিলাশিকা সিলভা ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানার ৪ বলে ১০ রানের কার্যকর ইনিংস খেলেন।
তাদের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক ফাতিমা সানা। তবে তার দুর্দান্ত বোলিংও দলকে ফাইনালে তুলতে পারেনি।
ফাইনালে ভারত-শ্রীলঙ্কা
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আগামীকাল রোববার রাত সাড়ে ৮টায় দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ ২০২৬-এর ফাইনাল।
নারী এশিয়া কাপে ভারত এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলঙ্কা শিরোপা জিতেছে ২ বার। বাংলাদেশের মেয়েরাও একবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন



