গোলের পর ইয়ামালের ‘৩০৪’ উদযাপন, রহস্য জানালেন শৈশবের বন্ধু


প্রকাশিত: ০৩:১৭ ৭ সেপ্টেম্বর ২০২৬
গোল করার পর দুই হাতের আঙুল দিয়ে ‘৩০৪’ দেখান লামিনে ইয়ামাল। বার্সেলোনার তরুণ তারকার এই ব্যতিক্রমী গোল উদযাপন এখন ফুটবলপ্রেমীদের কাছে বেশ পরিচিত। কিন্তু এই ‘৩০৪’-এর পেছনে কী গল্প?
সম্প্রতি ইয়ামালের শৈশবের বন্ধু সোহাইব সেই রহস্যের কথা জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, এই উদযাপনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ইয়ামালের বেড়ে ওঠার এলাকা রোকাফোন্ডা এবং তাদের শৈশবের স্মৃতি।
স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘তার্দে এআর’-এ ইয়ামালের সঙ্গে নিজের বন্ধুত্ব ও শৈশবের নানা স্মৃতি নিয়ে কথা বলেন সোহাইব। তিনি জানান, ছোটবেলা থেকেই ইয়ামালের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। সুযোগ পেলেই তারা একসঙ্গে সময় কাটান এবং ইয়ামালকে তিনি নিজের ভাইয়ের মতো মনে করেন।
রোকাফোন্ডার একটি পার্কে মাত্র ছয় বছর বয়সে তাদের বন্ধুত্বের শুরু। সোহাইবের চোখে তখনই স্পষ্ট ছিল ইয়ামালের ফুটবল প্রতিভা। তিনি বন্ধুকে বলতেন, পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে একদিন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হওয়া সম্ভব।
যেভাবে শুরু ‘৩০৪’ উদযাপন
ইয়ামালের ‘৩০৪’ উদযাপনের পেছনের গল্পটিই সবচেয়ে চমকপ্রদ। সোহাইব জানান, যুব পর্যায়ের কোপা দেল রের একটি ম্যাচের আগে রোকাফোন্ডায় থাকাকালে ইয়ামাল নিজের সামর্থ্য প্রমাণ করতে চেয়েছিলেন।
সেই সময় সোহাইবই তাকে ‘৩০৪’ সংকেতটি করার পরামর্শ দেন। কারণ, রোকাফোন্ডার পোস্টকোড ০৮৩০৪, যার শেষ তিন সংখ্যা ৩০৪। এলাকাটির সঙ্গে নিজেদের সম্পর্ক বোঝাতে তারা সংখ্যাটি নিয়মিত ব্যবহার করতেন।
ইয়ামালেরও ভঙ্গিটি পছন্দ হয়ে যায়। এরপর গোল পেলেই দুই হাত দিয়ে ‘৩০৪’ দেখানোকে নিজের স্বাক্ষর উদযাপনে পরিণত করেন বার্সেলোনার ১০ নম্বর তারকা।
সাফল্য পেলেও বদলাননি ইয়ামাল
দ্রুত খ্যাতি ও সাফল্যের শিখরে উঠলেও ইয়ামালের ব্যক্তিত্বে তেমন পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন সোহাইব। শৈশবের বন্ধুর ভাষায়, এখনও সুযোগ পেলেই তারা একসঙ্গে সময় কাটান।
বর্তমানে ইয়ামাল বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারলেও নতুন মৌসুমে ক্লাব ফুটবলে নিজের চেনা ছন্দে ফিরেছেন তিনি। সর্বশেষ কয়েক ম্যাচে গোল করে আবারও আলোচনায় এসেছেন এই স্প্যানিশ তারকা।
ইয়ামালের প্রতিটি ‘৩০৪’ উদযাপন তাই শুধু একটি গোল উদযাপন নয়; এর মাধ্যমে নিজের শৈশব, বেড়ে ওঠার এলাকা এবং পুরোনো বন্ধুদের স্মৃতিকেও সামনে তুলে ধরেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




