বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক


প্রকাশিত: ০৩:১১ ১ জুলাই ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ইরানের বিদায়ের পর যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েন মুলিন প্রকাশ্যে বলেন, ইরান বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় তিনি খুশি। তার এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই ড্র করে নকআউটে উঠতে ব্যর্থ হয় ইরান। শেষ ম্যাচে মিসরের বিপক্ষে জয় থেকে বঞ্চিত হওয়ার পরই তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়। টুর্নামেন্ট চলাকালে ইরানের কোচ ও খেলোয়াড়রা প্রস্তুতির সীমিত সুযোগ, ভ্রমণ জটিলতা এবং আয়োজকদের আচরণ নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন। অধিনায়ক মেহদী তারেমিও টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এক নিরাপত্তা ব্রিফিংয়ে মার্কওয়েন মুলিন বলেন, ইরানের প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছিল এবং বিষয়টি তাকে আনন্দিত করেছে। তিনি আরও দাবি করেন, ইরানের প্রতিনিধিদলের একটি অংশের সঙ্গে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সম্পর্ক ছিল। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
জবাবে ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, মার্কিন কর্মকর্তার বক্তব্যে তারা বিস্মিত নয়। তাদের দাবি, শুরু থেকেই ইরান দলকে স্বাভাবিক পরিবেশে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। ফেডারেশনের মতে, এই মন্তব্য প্রমাণ করে যে বিশ্বকাপ চলাকালে ইরানের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ছিল না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১৭ বছরের শাসনে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সংসদে বললেন স্পিকার
- শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ, আবেগ নয় আইনই প্রধান: আইনমন্ত্রী
- নেতানিয়াহুকে সরানোর পথে বড় সুযোগ, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতার ২০০ বছরের কারাদণ্ড, প্রাণ গেছে ১৯১ জনের
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা




