জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা


প্রকাশিত: ০১:৩১ ৩০ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে করা জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী আপাতত ভুল প্রমাণ করেছে সেলেসাওরা। তার গাণিতিক মডেলে বলা হয়েছিল, ব্রাজিল এবারের আসরে বড় হতাশার কারণ হবে। তবে শেষ ৩২-এর ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। জাপানের কাইশু সানো গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। পরে যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল সেলেসাওদের নাটকীয় জয় এনে দেয়।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেমেন্টকে খোঁচা দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তিনি সরাসরি তাকে ট্যাগ করে লেখেন, পরের বিশ্বকাপে আবার চেষ্টা করতে।
ক্লেমেন্ট তার পূর্বাভাসে ফুটবলীয় পরিসংখ্যানের বাইরে গিয়ে অর্থনীতি, জনসংখ্যা ও আবহাওয়ার মতো বিষয় ব্যবহার করেছিলেন। কিন্তু মাঠের ফলাফল আপাতত তার হিসাবের সঙ্গে মেলেনি। ব্রাজিলের এই জয় দলটির সমর্থকদের নতুন আশার আলো দেখিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




