বার্সেলোনাকে রুখে দিলো গেটাফ!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৮ ১৯ জানুয়ারী ২০২৫
কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে অসাধারণ ফুটবল প্রদর্শন করে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে ৫-২ এবং রিয়াল বেতিসকে ৫-১ গোলে হারিয়ে প্রমাণ করেছে তাদের শক্তি। কিন্তু লা লিগায় ফিরতে গিয়ে শনিবার গেটাফের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করতে হয়েছে কাতালানদের।
গেটাফের কালেসিয়াম স্টেডিয়ামে গত ৫ বছর ধরে জয়ের মুখ দেখেনি বার্সেলোনা। ২০১৯ সালে এর্নেস্তো ভালভার্দের অধীনে তারা গেটাফের মাঠে শেষবার জয়ী হয়েছিল। এবারও গোল করলেও জয় ছাড়াই ফিরতে হয়েছে। বার্সেলোনা গেটাফের গোল লক্ষ্য করে ২১টি শট নিলেও, মাত্র ৫টি শট লক্ষ্যে ছিল। অন্যদিকে, গেটাফে ১০টি শট থেকে ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।
ম্যাচের শুরুতেই সফরকারীরা এগিয়ে যায়। ৯ম মিনিটে ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে পেদ্রির পাস থেকে গোল করেন। তবে গেটাফে সমতায় ফেরে ৩৪ মিনিটে। সতীর্থের উড়ন্ত বল থেকে কোবা দা কস্তার শট বার্সেলোনার গোলকিপার পেনিয়া ফিরিয়ে দিলে, বল এসে লাগে উরগুইয়ান মিডফিল্ডার আরামাবারির পায়ে এবং তা জালে ঢুকে যায়।
বিরতির পর বার্সেলোনা একের পর এক আক্রমণ চালায়, কিন্তু গেটাফে কাউন্টার আক্রমণ করে। ম্যাচের ৮০ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অসাধারণ শট প্রতিহত করেন গেটাফে গোলকিপার। এরপর লামিন ইয়ামালের ক্রস থেকে রাফিনহা গোল করতে ব্যর্থ হন। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
এই ড্রয়ের ফলে বার্সেলোনা ২০ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক




