এমবাপ্পে কী ইঙ্গিত দিলেন রোনালদোকে!


প্রকাশিত: ০১:১৯ ১১ ডিসেম্বর ২০২৪
চোটের কারণে তাঁকে তুলে নিতে বাধ্য হন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। না, কোনো খেলোয়াড়ের ট্যাকল কিংবা সংঘর্ষের শিকার হননি। মাঠে ছিলেন ৩৫ মিনিট। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, বাঁ ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন এমবাপ্পে। আজ তাঁকে পরীক্ষা করা হবে। জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘(এমবাপ্পের) টান লেগেছে। দেখে মারাত্মক কিছু মনে হয়নি, তবে আমি বলতে পারব না। সে দৌড়াতে পারছিল না। অস্বস্তি বোধ করছিল। তাই বাধ্য হয়েই তাকে তুলে নিতে হয়েছে।’
বেরগামোয় আতালান্তার বিপক্ষে রিয়ালের ৩-২ গোলের স্বস্তির এই জয়ে প্রথম গোলটি এমবাপ্পের। ১০ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সের ভেতরে গায়ের সঙ্গে সেঁটে থাকা প্রতিপক্ষ ডিফেন্ডারকে যেভাবে পাশ কাটালেন, সেটা দেখার মতো। বাঁ পায়ে বলটা রিসিভ করেছেন এমনভাবে, যেন ডিফেন্ডার কোনো সুযোগই না পান বাধা দেওয়ার। তারপর স্ট্রাইকারসুলভ শটে গোল। এর বাইরে আরও দুটি শট নিয়েছিলেন, সেগুলোও পোস্টে ছিল। তবে ওই গোল এমবাপ্পেকে পৌঁছে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের এক অভিজাত ক্লাবে।
রোনালদোর গাড়ির সংখ্যা বেড়েই চলেছে, নতুন যুক্ত হলো কোনটি
এমবাপ্পেকে নিয়ে এটুকু যদি শঙ্কার হয়, তবে মাঠের ওই ৩৫ মিনিট রিয়াল সমর্থকদের জন্য আনন্দের, স্বস্তিরও। যেমন এমবাপ্পেকে তাঁরা দেখতে চান, তেমনই দেখলেন।
চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৭৯ ম্যাচে ৫০ গোল হয়ে গেল এমবাপ্পের। ইউরোপসেরার এই আসরে দ্রুততম ৫০ গোলের দৌড়ে ক্রিস্টিয়ানো
রোনালদোকে পেছনে ফেললেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রোনালদোর লেগেছিল ৯১ ম্যাচ। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের তালিকায় এমবাপ্পে এখন চতুর্থ। এই তালিকায় প্রথম তিনজনের নাম যথাক্রমে—রুড ফন নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) এবং রবার্ট লেভানডফস্কি (৭২)।
মাত্র ১৭ বছর বয়সে অভিষিক্ত এমবাপ্পের । কাল রাতে ৫০তম গোলটি করেছেন ২৫ বছর ১১ মাস ২০ দিন বয়সে। চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের ‘ফিফটির’ দেখা পেলেন কিলিয়ান। সর্বকনিষ্ঠের রেকর্ডটি মেসির—২৪ বছর ২৮৪ দিন বয়সে। প্রশ্ন হলো, কাকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হলেন এমবাপ্পে?
ঠিকই ধরেছেন। এখানেও সেই ক্রিস্টিয়ানো রোনালদোই! ২৮ বছর ২ মাস ৭ দিন বয়সে ৫০ গোল করে এত দিন দ্বিতীয় সর্বকনিষ্ঠের জায়গাটা দখলে রেখেছিলেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এমবাপ্পে উঠে আসায় এখন তিনে নেমে গেলেন পর্তুগিজ কিংবদন্তি।
এমবাপ্পে সম্ভবত সবকিছুই জানেন। সে জন্যই সম্ভবত নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলের স্টোরিতে রোনালদোর ছবি পোস্ট করেছেন। ম্যাচের চারটি ছবি পোস্টের পর পঞ্চমটিতে রোনালদোর দুই হাতের আঙুল দিয়ে কিছু একটা বোঝানোর ছবি পোস্ট করেন এমবাপ্পে। সেই ছবির নিচে ডান দিকে মুখ বন্ধ রাখার ইমোজি। কী কারণে এই ছবি পোস্ট করা—তা জানা যায়নি। তবে আন্দাজ করে নিতে তো দোষ নেই!
রোনালদো এমনিতেই এমবাপ্পের শৈশবের আদর্শ, সেটা সবারই জানা। এমবাপ্পে সান্তিয়াগো বার্নাব্যুতে যাওয়ার পর তাঁকে শুভকামনাও জানিয়েছিলেন রিয়াল কিংবদন্তি। কিন্তু গত সেপ্টেম্বরে রিও ফার্ডিনান্ডকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে নিয়ে রোনালদো বলেছিলেন, ‘দেখা যাক, সে চাপটা সামলাতে পারে কি না। কারণ, রিয়াল মাদ্রিদ পিএসজি নয়। এমবাপ্পে এখন সেখানে, জানতে ইচ্ছা হতেই পারে, তাকে নিয়ে রিয়াল কি আরও ভালো হবে? আমরা জানি না। অপেক্ষা করতে হবে।’
এমবাপ্পেএমবাপ্পের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে নেওয়া স্ক্রিনশট
রোনালদোর এমন বলার কারণও ছিল। গত জুনে রিয়ালে যোগ দেওয়ার পর এমবাপ্পে ঠিক প্রত্যাশা মেটাতে পারছিলেন না ক্লাবটির। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ২২ ম্যাচে তাঁর ১২টি গোল হলেও লা লিগায় অ্যাথলেটিক বিলবাও ও চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করেন। কাল রাতে গোল করে পেনাল্টি মিস নিয়ে সমালোচনা বন্ধ করার সঙ্গে সঙ্গে এমবাপ্পে রোনালদোকেও সম্ভবত ইশারা করেছেন মুখ বন্ধ রাখতে!
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




