লাল কার্ড দেখলেন বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়্যার


প্রকাশিত: ০৩:২১ ৪ ডিসেম্বর ২০২৪
জার্মান কাপের তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছে বায়ার্ন মিউনিখ। লেভারকুসেন এর কাছে কাল ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যাচের বেশির ভাগ সময়ই ১০ জন নিয়ে খেলা বাভারিয়ানরা। এমন ম্যাচের পর বায়ার্ন খেলোয়াড়দের মন খারাপ থাকারই কথা। মানুয়েল নয়্যারেরও মন খারাপ ছিল, তবে একটু বেশি মন খারাপই ছিল জার্মান গোলরক্ষকের। হারের পেছনে যে নিজেকেই সবচেয়ে বড় কারণ ভাবছেন নয়্যার।
অবিশ্বাস্য কাণ্ডই করেছেন নয়্যার। ১৮ মিনিটেই তাঁকে মাঠ ছাড়তে হয়েছে লাল কার্ড। ৮৬৬ ম্যাচের পেশাদার ক্যারিয়ারে এই প্রথম লাল কার্ড দেখলেন জার্মানির সাবেক অধিনায়ক।নাথান টেলার দ্বিতীয়ার্ধের গোলে হারার পর নয়্যার দুঃখ প্রকাশ করেছেন দলের হারের কারণ হওয়ায়, ‘লাল কার্ডটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। আমরা কষ্ট পাচ্ছি, আমি দুঃখিত।’
লেভারকুসেনের আক্রমণ ঠেকাতে পেনাল্টি বক্সের বাইরে গিয়ে জেরেমি ফ্রিমপংকে চ্যালেঞ্জ জানাতে গিয়েই ভজকট বাঁধান নয়্যার, করে বসেন ফাউল। সঙ্গে সঙ্গেই সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি।নয়্যারের ‘ইতিহাস’ বায়ার্নের জার্সিতে প্রথম ম্যাচ খেলার সুযোগ করে দেয় ইসরায়েলি গোলরক্ষক দানিয়েল পেরেৎজকে। বায়ার্নে যোগ দেওয়ার ১৮ মাস পর অভিষেক হলো তাঁর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া



