সাকিবের সঙ্গে তুলনা নিয়ে মিরাজ যা বললেন


প্রকাশিত: ০৩:১২ ২৪ অক্টোবর ২০২৪
দু’জনের মধ্যে তুলনাটা বেশ আগে থেকেই চর্চিত হয়ে আসছে। মেহেদী হাসান মিরাজকে অনেকেই দেখছেন নতুন দিনের সাকিব আল হাসান হিসেবে। ব্যাটে বলে দুইজনেই বেশ পারদর্শী। খেলার মাঠে দুজনের অ্যাপ্রোচেও খুব একটা তফাৎ নেই। মিরাজের মধ্যে তাই ভবিষ্যতের সাকিবের ছায়া দেখছেন অনেকেই।
ঢাকা টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারের পর আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ।
সাকিবের সাথে তুলনা নিয়ে মিরাজ বলেন, 'সবাই সবসময় একটা কথা বলেন সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই অনেক বড় অর্জন করেছেন, ১৭ বছর খেলেছেন, একজন লিজেন্ড প্লেয়ার। আমি মাত্র রান করা শুরু করেছি ১-২ বছর। সাকিব ভাই শুরু থেকেই রান করেছে।'
মিরাজ দলে অবদান রাখার চেষ্টার কথা জানিয়ে বলেন, 'উনি উনার জায়গায়, আমি আমার জায়গায়। একজন খেলোয়াড়কে আরেকজনের সাথে তুলনা না করলেই ভালো। আমি ৭-৮ নম্বরে ব্যাট করি। সাকিব ভাই টপ অর্ডারে ব্যাট করেছে। আমার সময় আসলে চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার।'
সাকিবের বিদায়ী টেস্ট খেলা নিয়ে বললেন মিরাজ, 'সাকিব ভাইর ইস্যু তো সবাই জানি। সে কীসের জন্য আসেনি বা খেলতে পারেনি কারও অজানা না। সে একজন কিংবদন্তি। বাংলাদেশের জন্য অনেক অর্জন আছে, অস্বীকার করতে পারব না কেউ। সবাই তার পাশে থাকা উচিত।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




