আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট টিম


প্রকাশিত: ০১:০০ ১৫ সেপ্টেম্বর ২০২৪
রাওয়ালপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছেন ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট জয়ের পর ফুরফুরে মেজাজে রয়েছেন সকলে। নাজমুল হোসেন শান্ত থেকে মুশফিকুর রহিম, লিটন দাসরা ভারত সিরিজ নিয়ে রয়েছেন যথেষ্ট সিরিয়াস।
ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং তিন টটি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামীকাল দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
দুপুর ১টা ৫মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করার কথা ক্রিকেটারদের। তার আগে অবশ্য বিমান বন্দরে গণমাধ্যমে কথা বলবেন টাইগার অধিনায়ক শান্ত। দলের সঙ্গে এদিন ১৫ ক্রিকেটারের যাওয়ার কথা রয়েছে। এছাড়া ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান।
রাত সাড়ে দশটায় হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে পা রাখার কথা এই টাইগারদের প্রধান কোচের। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। এদিকে বিদেশি বাকি কোচরাও ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছেন।
এদিকে ভারত সফরকে সামনে রেখে বিগত কয়েকদিন ধরেই দেশি কোচদের অধীনে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দলের সদস্যরা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলেছে অনুশীলন। ভারতে টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহার হওয়া এসজি বল নিয়ে লম্বা সময় পার করেছেন ক্রিকেটাররা।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি চেন্নাইয়ের এম এ চিদাম্বারম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বরে। এরপর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৬ সেপ্টেম্বরে কানপুরে। দুটি টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট শেষে মাঠে গড়াবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




