ভারতের সঙ্গে এসজি বলে খেলা, যে কারণে কঠিন বললেন লিটন


প্রকাশিত: ০৭:৪৬ ১০ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও কোকাবুরা বলে খেলেছে বাংলাদেশ দল। তবে আসন্ন ভারত সিরিজে থাকছে এসজি বল। যা কঠিন হতে পারে বলে জানালেন লিটন দাস।
আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। এ সময় লিটন এসজি বল নিয়ে বলছিলেন, ‘ভারতে বলটাও বদলে যাবে। এসজি বলে খেলা কিছুটা কঠিন। বিশেষ করে কোকাবুরাতে নতুন বল খেলা কঠিন, পুরোনো বলে খেলা একটু সহজ। কিন্তু এসজিতে নতুন বলে খেলা তুলনামূলক সহজ, পুরোনো বলে খেলাই কঠিন।’
টেস্টে নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে লিটন বলেন, ‘আমার কাছে যেটাকে রান করার বল মনে হয়, আমি ওটাতেই রান করার চেষ্টা করি। যেকোনো ফরম্যাটেই এখন মানুষ রানটাকে প্রাধান্য বেশি দেয়। আমার কাছে মনে হয়, আমি টেস্টে যে ধরনের ব্যাটিং করি, টেস্টে এখন সবাই সেরকম আক্রমণাত্মক ক্রিকেটটাই বেশি খেলে। তাতে আউটের সম্ভাবনা বেশি থাকলেও সঙ্গে রান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।’
আরও বলেন, ‘আমি যে জায়গায় নামি, সঙ্গে হয়তো মিরাজকেই পাই। ওপর থেকে সাকিব ভাই, মুশফিক ভাই কাউকে পেতে পারি বা টপ অর্ডারের কেউ। মিরাজ যেহেতু বোলার, আমি যদি একটু শট না খেলি, দলের স্কোর বাড়বে না। আমি এভাবেই খেলতে চাই।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




