ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য


প্রকাশিত: ০১:১২ ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এক ব্যক্তির বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তিনি দাবি করেন, ওই ব্যক্তি টুপি খুলে বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন বিষয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
রাশেদ খাঁন তার পোস্টে আরও দাবি করেন, ওই ব্যক্তির প্রভাবের কারণে অল্প সময়ের মধ্যে একজন ওসি ও একজন মেজরকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন।
পোস্টে তিনি ওই ব্যক্তির আর্থিক বিষয় নিয়েও বিভিন্ন মন্তব্য করেন। তবে এসব বিষয়ে তিনি কোনো বিস্তারিত প্রমাণ বা নথি উপস্থাপন করেননি।
রাশেদ খাঁন বলেন, মাঝে মাঝে প্রশ্ন জাগে এসব মানুষ ইসলাম চর্চা করছেন, নাকি ঘৃণার চর্চা করছেন। জামায়াতের এসব ব্যক্তির ইসলাম প্রতিষ্ঠার ভাষা যদি এমন হয়, তাহলে সমাজে শান্তির চেয়ে অশান্তি আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কেউ যদি প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেন, তাহলে তিনি অবশ্যই সমর্থনযোগ্য। তবে ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ান, তাদের সমালোচনা করে তিনি বলেন, তারা ‘সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য’।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




