সাভারে বিএনপির জুলাই-আগস্ট উদযাপন কমিটির নেতৃত্বে সেঁজুতি, আন্দোলনকারীদের একাংশের আপত্তি


প্রকাশিত: ০৫:৪৭ ১৮ জুলাই ২০২৬
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে সেঁজুতি হোসাইনকে দায়িত্ব দেওয়ার ঘটনায় আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার একাংশের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।
সেঁজুতি হোসাইন সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি—এনসিপি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সমালোচনাকারীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণের তথ্য না থাকা সত্ত্বেও তাঁকে গুরুত্বপূর্ণ এই কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলনে সাভার ও আশুলিয়া ছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চলে বহু শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ আন্দোলনে অংশ নেন। একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে এখানে হতাহতের ঘটনাও ঘটে।
আন্দোলনে অংশ নেওয়া কয়েকজনের অভিযোগ, স্থানীয় পর্যায়ে আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী, আহত ব্যক্তি এবং স্বীকৃত নেতাকর্মীদের মধ্য থেকে কাউকে দায়িত্ব না দিয়ে সেঁজুতি হোসাইনকে আহ্বায়ক করা হয়েছে। বিষয়টিকে তাঁরা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারীদের প্রতি অবমূল্যায়ন হিসেবে দেখছেন।
তাঁদের মতে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনের মতো একটি কমিটির নেতৃত্ব এমন কারও হাতে দেওয়া প্রয়োজন ছিল, যিনি আন্দোলনের মাঠে সরাসরি অংশ নিয়েছেন, সংগঠকের দায়িত্ব পালন করেছেন অথবা আন্দোলনকারীদের পাশে ছিলেন।
আন্দোলনকারীদের একাংশ বলছেন, গণঅভ্যুত্থানের সময়কার ভয়াবহতা, ত্যাগ এবং সংগ্রামের বাস্তব অভিজ্ঞতা উদযাপন কমিটির কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রত্যক্ষ অংশগ্রহণকারী বা আহতদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন করা হলে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হতো বলেও তাঁরা মনে করেন।
কমিটি গঠনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ব্যক্তি, আহত ও শহীদ পরিবারের প্রতিনিধিদের সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের একাংশ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




