বন্যা পরিস্থিতিতে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা ১৮ জুলাই পর্যন্ত স্থগিত


প্রকাশিত: ১২:৪০ ১৫ জুলাই ২০২৬
দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দক্ষিণাঞ্চলের নির্ধারিত জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত দক্ষিণাঞ্চলে নির্ধারিত সব পদযাত্রা স্থগিত থাকবে। বন্যাকবলিত এলাকার সার্বিক মানবিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় পূর্বনির্ধারিত পদযাত্রা। দলীয় সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব কর্মসূচি নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে এবং সংশোধিত সূচি পরে প্রকাশ করা হবে।
এনসিপি জানিয়েছে, ১৯ জুলাই থেকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। ওইদিন ঝালকাঠির রাজাপুর এবং পিরোজপুরের নেছারাবাদে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, দলটির উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলোতে নির্ধারিত সময়ে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এনসিপির নেতারা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরিস্থিতি উন্নতির পর রাজনৈতিক কর্মসূচি পুনরায় শুরু করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ‘শুয়া চান পাখি’র আড়ালে যে বারী সিদ্দিকীকে আমরা চিনি না
- রোহিঙ্গা গণহত্যা মামলা: মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ
- ঘূর্ণিঝড় ‘আকভান’: বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, জলোচ্ছ্বাসের শঙ্কা
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



