ছবি তোলা নিয়ে বিরোধে বিএনপি নেতার ওপর হামলা, ৪ যুবদল কর্মী বহিষ্কার


প্রকাশিত: ১১:৫৫ ৫ জুন ২০২৬
নারায়ণগঞ্জে একটি রাজনৈতিক অনুষ্ঠানে সামনের সারিতে দাঁড়িয়ে ছবি তোলাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে বিএনপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের চারজন কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের সময় বিএনপির দুই পক্ষের মধ্যে সামনের সারিতে অবস্থান নিয়ে ছবি তোলা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাক্কাধাক্কি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে সিনিয়র নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
তবে অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়ার (৭০) ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, যুবদল সদস্যসচিব মশিউর রহমানের সমর্থকদের একটি অংশ তাকে কিল-ঘুষি মারেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় উপস্থিত নেতারা দ্রুত এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত নেতাকে সরিয়ে নেন।
অকিল উদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, অনুষ্ঠানের ভেতরেই বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং পরে সমাধানও হয়েছিল। কিন্তু বাইরে বের হওয়ার পর পূর্ব বিরোধের জেরে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
অন্যদিকে যুবদল নেতা মশিউর রহমান দাবি করেন, ভেতরের ঘটনা পরে মীমাংসা হয়ে যায় এবং তিনি নিজেও বিষয়টি সমাধান করে দেন। তবে পরে কারা হামলা করেছে তা তিনি জানেন না বলে জানান।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল চারজন কর্মীকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- মিরপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক




