পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫০ জন নেতাকর্মীর এনসিপিতে যোগদান


প্রকাশিত: ০৩:১৭ ৬ ফেব্রুয়ারী ২০২৬
রংপুরের পীরগাছা উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির অন্তত ৫০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। দলত্যাগীদের দাবি, বিএনপি ও জাতীয় পার্টিতে দেশপ্রেম, গণতন্ত্র ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না থাকায় তারা নতুন রাজনৈতিক ধারার প্রতি আকৃষ্ট হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পারুল ইউনিয়নের সেচাকান্দি গ্রামে অনুষ্ঠিত এনসিপির নির্বাচনী উঠান বৈঠকে দলটির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আখতার হোসেন নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
এ সময় বিএনপি ও জাতীয় পার্টি থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা এনসিপির দলীয় প্রতীক শাপলা কলির ব্যানার হাতে নিয়ে দলে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—পারুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আবু রায়হান, আব্দুল গফুর, ইমান আলী, ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান, জাতীয় পার্টির নেতা বাদশা মিয়া, মিনহাজুল ইসলাম, রোস্তম খান ডিপজল, আব্দুল খালেক, ময়নুল ইসলাম, সোহেল রানা, আশরাফ আলী, আব্দুর রশিদ, হাসান মিয়া, হাবিজার রহমান, আফতাব হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তারসহ প্রায় ৫০ থেকে ৫৫ জন নেতাকর্মী ও সমর্থক।
যোগদানকারীরা বলেন, দেশের রাজনীতিতে প্রকৃত পরিবর্তন আনতে হলে সৎ, সাহসী ও জনবান্ধব রাজনীতির বিকল্প নেই। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী কাঠামো ভেঙে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপিই সেই বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানান।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, এনসিপিতে একের পর এক নেতাকর্মীর যোগদান প্রমাণ করে জনগণ পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আরও বহু মানুষ এনসিপিতে যোগ দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




