মুক্তিযুদ্ধবিরোধীদের হাতে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া যাবে না—জামায়াতকে স্পষ্ট বার্তা দিলেন মির্জা ফখরুল


প্রকাশিত: ০৭:৪০ ২ ফেব্রুয়ারী ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী এমন কিছু বক্তব্য দিচ্ছে যেন তারা দেশের সব কিছুই করবে। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেওয়ার পক্ষে তিনি নন।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখনগর ইউনিয়নের দোলুয়াপাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। যারা সেই সময় আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায় না। এ কারণেই জামায়াতে ইসলামীকে আমরা রাষ্ট্রক্ষমতায় দেখতে চাই না।”
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য হিন্দু-মুসলিম সবাইকে এক হয়ে কাজ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ রয়েছে, সে বিষয়ে আশ্বাস দিয়ে তিনি বলেন, “আপনাদের সুরক্ষা আমরা দেবো। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্যারান্টি দিচ্ছি—আপনাদের নিরাপত্তায় কোনো গাফিলতি হবে না।” এ সময় তিনি উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দলের চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড চালুর কথা বলেছেন। এই কার্ডের মাধ্যমে মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চিকিৎসা ও শিক্ষা সেবা পাবে। কৃষকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করা হবে, যাতে তারা ন্যায্য মূল্যে সার ও বীজ কিনতে পারেন।
তিনি আরও বলেন, শিশুদের জন্য মানসম্মত শিক্ষাব্যবস্থা, হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।
নির্বাচনে জয়ী হলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর ও মেডিকেল কলেজ নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা এবং নারীদের ঘরে বসে আয় করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




